স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে প্রায় ৪০০ একর ভূমির উপর গড়ে তোলা হয়েছে। এটি দিনাজপুর জেলায় অবস্থিত একটি কৃত্রিম চিত্তবিনোদন পার্ক। সড়কপথে দিনাজপুর থেকে স্বপ্নপুরী দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার। সমগ্র বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী চিত্তবিনোদনের জন্য স্বপ্নপুরীতে বেড়াতে আসেন। এছাড়া এখানে বিভিন্ন চলচিত্র নির্মিত হওয়ায় স্বপ্নপুরী সহজেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অবস্থান
স্বপ্নপুরী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে ১৫ কি:মি: উত্তর দিকে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীন খালিপপুর মৌজার মধ্যে পড়ে ।
ইতিহাস
কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন তার শ্রম ও অর্থের বিনিময়ে ১৯৮৯ সালে স্বপ্নপুরীর নির্মাণ কাজ শুরু করেন।
স্বপ্নরাজ্যে কি আছে
স্বপ্নপুরী পিকনিক স্পটে আসলে একে একে দেখতে পাবেন কৃত্রিম লেক, পাহাড়, উদ্যান, বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি এবং ফুলের বাগান, বিভিন্ন প্রতিকৃতি, শিশুপার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম পশুপাখি, ফুলবাগিচা, কৃত্রিম ঝর্ণা, ইটখলা, ঘোড়ার রথ, শালবাগান, হংসরাজ সাম্পান, খেলামঞ্চ, নামাজ জায়গা, কুঞ্জ, বিভিন্ন ভাস্কর্য, মাটির কুটির, ডাকবাংলো, বাজার এবং ভূমিতে নির্মিত বাংলাদেশের মানচিত্র। ভিআইপি রেস্ট হাউস ১০টি, মধ্যম শ্রেণীর ১৪ টি এবং অন্যান্য ০৮ টি রেষ্ট হাউস নির্মাণ করা হয়েছে। বর্তমানে আরও রেষ্ট হাউস নির্মাণসহ স্বপ্নপুরীর উন্নয়নের কাজ চলছে। কেবলকার, ঘোড়ারগাড়ী, চিড়িয়াখানা, কৃত্রিম চিড়িয়াখানা, কৃত্রিম মস্য জগত , রেষ্টুরেন্ট আছে। এখানে কৃত্রিম মাছ এবং বিভিন্ন প্রাণীদের সঙ্গে, বিশ্বকে খুঁজে পেতে পারেন। বিনোদনের জন্য রয়েছে ছোট অনেক রাইডস। কৃত্রিম লেকে স্পিডবোটে চড়ে নিতে পারেন দুরন্ত অভিজ্ঞতা। প্রাণিজগতের, এমি, মোরাল, ডাইনোসর, কাব্যপ্রতিভা এবং অনেক অন্যান্য প্রাণীর মতো কিছু প্রাণীর কৃত্রিম মূর্তিও রয়েছে। ভাস্কর্য এবং চিত্রকলার বিভিন্ন ধরনের জন্য ‘রংধনু’ আর্ট গ্যালারি, ‘মহা মায়া ইন্দ্রজাল’ এ, জাদু উপভোগ করতে পারেন। বিভিন্ন ধরনের প্রাণী দ্বারা চিড়িয়াখানা পূর্ণ । কেউ পরিবার সহ কৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য এবং কার্যক্রম এই পর্যবেক্ষক সঙ্গে তার পুরো দিনে ভোগ করতে পারেন। এখানে প্রতি বছর প্রচুর দর্শক আসে।
প্রবেশ মূল্য
স্বপ্নপুরী অ্যামিউম্যান্ট পার্কে জনপ্রতি প্রবেশ টিকেটের মূল্য ৭০ টাকা।
স্বপ্নপুরী কিভাবে যাবেন
ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে করে দিনাজপুর যাওয়া যায়। ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী বাসগুলি ছেড়ে যায়। বাস সার্ভিসের মধ্যে রয়েছে নাবিল পরিবহন, এস আর ট্রাভেলস, এস এ পরিবহন, শ্যামলী পরিবহন ইত্যাদি। নন-এসি এবং এসি বাস ভাড়া মানভেদে ৬৫০ থেকে ১৩০০ টাকা।
ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেনীভেদে এইসব ট্রেনের টিকেটের মূল্য ৫৩৫ টাকা থেকে ১,৫৯৯ টাকা লাগবে।
দিনাজপুর থেকে বাস বা সিএনজি ভাড়া করে সহজেই স্বপ্নপুরী পিকনিক স্পটে যেতে পারবেন।
স্বপ্নপুরী/ দিনাজপুরে কোথায় থাকবেন
কিছুটা আয়েশি কায়দায় দিনাজপুর শহরের পর্যটন মোটেলে যোগাযোগ করতে পারেন। পর্যটন মোটেলে ১৫০০ থেকে ২২০০ টাকায় রাত্রি যাপন করতে পারবেন। কিংবা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন দিনাজপুরের সাধারণ মানের হোটেলগুলিতে। সাধারণ মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল ডায়মন্ড, হোটেল আল রশিদ, হোটেল নবীন ইত্যাদিতে ২০০ থেকে ১০০০ টাকায় রাত্রি যাপন করতে পারবেন।
দিনাজপুরে অন্যান্য দর্শনীয় স্থান
দিনাজপুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যমন্ডিত বেশি কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে রয়েছে
- কান্তজির মন্দির
- রামসাগর দিঘী
- হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- রাজবাড়ী
- নয়াবাদ মসজিদ
বিশেষ সতর্কতা
হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। একারণে কোন স্থানে ভ্রমণের পূর্বে বর্তমান ভাড়া ও খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। ওয়েবসাইটে যোগাযোগের সুবিধার্থে প্রদত্ত নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্য চলো ঘুরি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।





